হামলায় আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে কেন্দ্রীয় নেতারা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বিএনপি’র দুই গ্রুপের হামলায় আহত হন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ও বর্তমান উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আবুল হোসেন গাজী।

মঙ্গলবার (২৫ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাড. আসলাম মিয়া ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (হারুন) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে দেখতে যান।

অ্যাড.আসলাম মিয়া বলেন, সংষ্কারপন্থীদের হামলায় গুরুতর আহত হন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আবুল হোসেন গাজী। আজ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ প্রবীন এই নেতাকে দেখতে হাসপাতালে যান। তার সুস্থ্য হয়ে রাজপথে ফিরতে আরও সময় লাগবে। দ্রুত সুস্থ্যতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে, গত ১৮ জুলাই বিএনপির এক দফা দাবির পদযাত্রায় জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও হারুন-আসলাম-লিয়াকত গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী। মৃতপ্রায় অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights