ডেঙ্গু প্রতিরোধে পাবনায় স্বাস্থ্য বিভাগের প্রচারণা শুরু

পাবনা প্রতিনিধি:

ডেঙ্গু রোগ প্রতিরোধে সপ্তাহব্যাপী প্রচারণা সপ্তাহ শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার সকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডাক্তার মনিসর চৌধুরী। এর আগে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বাড়াতে শহরে শোভাযাত্রা বের করা হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার খাইরুল ইসলাম, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, এস এম আলমসহ বিভিন্ন স্কুল কলেজ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights