কেশবপুরে চাষীদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ

মোঃ মেহেদী হাসান সুমন,কেশবপুর (যশোর)।।যশোরের কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে মৎস্য চাষীদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে শনিবার (২৯ জুলাই) সকালে সিনিয়র উপজেলা মৎস্য অফিস কার্যালয় সম্মুখে মৎস্য চাষীদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মাসুদ বিল্লাহ, লিফ ইসহাক আলী , রুহুল আমিন, রুহুল কুদ্দুস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights