শ্যামপুর চিনিকল চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর আগমনে জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল পুনরায় চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ। রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান শেষে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, দীর্ঘ দিন পরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সফরে আসছেন। প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন জনসভা থেকে যেন রংপুর জেলার একমাত্র প্রাচীন শিল্প প্রতিষ্ঠান মাড়াই স্থগিতকৃত শ্যামপুর সুগার মিলসকে পুনরায় চালু করার ঘোষণা দিবেন তিনি। এদিকে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপিকেও স্মারকলিপি প্রদান করেছেন।

এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশা, শ্যামপুর চিনিকল আখচাষী কল্যাণ সমিতির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights