মাদকদ্রব্য পাচার বিরোধী দিবস উপলক্ষে নেত্রকোনায় র‌্যালি

নেত্রকোনা প্রতিনিধি

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নেত্রকোনায় র‌্যালি ও মাদক বিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। রবিবার বিকাল সাড়ে তিনটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদক বিরোধী আলোচনা সভায় স্থানীয় সরকারের উপপরিচালক রাফিকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ, পৌর সভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, বিজিবির সহকারী পরিচালক মো. আউয়াল হোসেন, জেলার জেল সুপার মো. আনোয়ারুজ্জামান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিন, স্বপ্ননীড় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক মো. মাহবুব আলম, তরি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক কামাল খান ও সুস্থ হওয়া মাদকসেবী কিশোর রাফাত প্রমুখ। শেষে দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights