স্বামীর সঙ্গে মালালার রসিকতা, `এই বারবির নোবেল পুরস্কার আছে’

অনলাইন ডেস্ক

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানি নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই তার স্বামী আসার মালিকের সঙ্গে ব্লকবাস্টার হিট বারবি সিনেমা দেখেছেন। গোলাপি রঙের পোশাক পরে স্বামীর সঙ্গে বারবি প্যাকেজিং এবং ফটো বুথের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

টুইটারে একটি ছবি পোস্ট করে রসিকতা করে মালালা লেখেন, ‘এই বারবির একটি নোবেল পুরস্কার রয়েছে। এর সঙ্গে হার্ট ইমোজি ব্যবহার করে বলেন তিনি শুধুই কেইন।’

মালালার স্বামী তার টুইটে রিপ্লে দেন, `আমি কেনাফ।‘ এর সঙ্গে কান্নার ইমোজি ব্যবহার করেন তিনি।
`কেনাফ’ শব্দটি গ্রেটা গারউইগের পরিচালনায় `বারবি’ সিনেমার অন্যতম চরিত্র রায়ান গসলিংয়ের একটি ডায়ালগ।

টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যায়, আসার মালিক সাদা রঙের টি-শার্টের ওপর কালো রঙের স্যুট পরিধান করেছেন। তিনি হাস্যোজ্জল মুখে মালালাকে জড়িয়ে ধরে আছেন।

অনেক ভক্তরাই তাদের পোস্টটিকে মজার বলে মনে করছেন এবং তাদের রসিকতা নিয়ে মজা করেছেন।

একজন ভক্ত মন্তব্য করেন, আপনারা সেরা, একটি ক্যাপশনই সবকিছু নির্ধারণ করে দিচ্ছে।

আরেকজন মন্তব্য করেছেন, আমার দেখা সেরা একটি জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights