ঝালকাঠিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ

ঝালকাঠি প্রতিনিধি

বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর এজাজ হাসান, নলছিটি উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান হেলাল, নলছিটি পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু।

আরও বক্তব্য রাখেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মো. শামিম তালুকদার, সদস্য সচিব মো. আনিসুর রহমান খান, জেলা শ্রমিক দলের সভাপতি মো. টিপু সুলতান, জেলা কৃষক দলের সভাপতি মো. তকদির হোসেন, জেলা তাঁতী দলের সভাপতি মো. বাচ্চু হাসান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার মো. সাফায়েত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু, নলছিটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল কবির রানা, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মুবিনুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights