ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নাটোর প্রতিনিধি:

নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. জালাল উদ্দিন (৬৫) নামে একজনকে গেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে গ্রেফতার জালালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের দায়ে অভিযুক্ত মো. জালাল উদ্দিনের বাড়ি গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের লহ্মীপুর মধ্যপাড়া গ্রামে।

ধর্ষণের শিকার শিশুটির মা অভিযোগ করে বলেন, জালাল তাদের প্রতিবেশি। মঙ্গলবার বিকেলে জালাল তার শিশু কন্যাকে নিজ ঘড়ে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই ধর্ষণের অভিযোগে জালালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত জালাল উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বুধবার আদালতে শিশুটির জবানবন্দি গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights