পাবনায় ইলিয়াস হত্যার বিচার চেয়ে মহাসড়ক অবরোধ
পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলার গয়েশপুরে ইলিয়াস হোসেন (২৮) নামের এক তাঁত ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে মহাসড়কের দুপাশে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে।
শুক্রবার বাদ জুমা উপজেলার জালালপুরের নতুনপাড়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ অবরোধ শুরু হয়। অবরোধের প্রায় দুই ঘণ্টার পর গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই উপস্থিত হন। এর কিছুক্ষণ পরেই পাবনা সদর থানার ওসি নেতৃত্বে পুলিশেরও একটি দল অবরোধস্থলে উপস্থিত হোন। পরে বিক্ষোভকারীদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
