ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের বেশ কয়েকটি স্পটে বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের ফতুল্লার ভুইঘর, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ণের সড়ক বিভাজক চত্তরে ও মুন্সীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে ফলজ, বনজ ও সৌন্দর্যবর্ধন গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, নারায়ণগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. নাজমুল হক, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন শামীম ও উপ-সহকারী প্রকৌশলী নুরে আলমসহ কর্মকর্তারা।

সওজের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান বলেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে যত ফাঁকা জায়গা আছে যেখানে গাছ লাগানো হবে। নারায়ণগঞ্জ সড়ক বিভাগের অধীনে তিন লাখ ফলজ, বনজ ও সৌন্দযবর্ধন গাছ রোপন করা হবে। পুরো আগষ্ট মাসে জুড়েই আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights