উজিরপুরে বাসদে যোগদান করায় ওয়ার্কার্স পার্টির নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টি কমিটির সদস্য মঞ্জুর আলমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে নগরীর ফকিরবাড়ি রোডের জেলা কার্যালয়ে জেলা ওয়ার্কার্স পার্টির এক সভায় মঞ্জুর আলমকে সংগঠনের সকল পদ থেকে বহিস্কার করা হয়। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ টিপু সুলতানসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট শেখ টিপু সুলতান জানান, মঞ্জুর আলম এক সময় বাসদের রাজনীতি করতেন। পরে সে ওয়ার্কার্স পার্টিতে যোগদান করে। ইদানিং সে আবার বাসদের কার্যক্রম শুরু করে। এ কারণে জেলা কমিটির সভায় মঞ্জুর আলমকে ওয়ার্কার্স পার্টির সকল পদ থেকে বহিস্কারের সিদ্ধান্ত হয়েছে।
