সরাইলে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইজাজুল হক (১৫) নামক এক মানসিক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। সে ওই গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ইজাজুল শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল। আসর নামাজের পর কাউকে না জানিয়ে বাড়ির দক্ষিণ পাশের ঘাটলায় বর্ষার পানিতে গোসল করতে যায়। সন্ধ্যার সময় ঘরে না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরে সন্দেহবশত বাড়ির পাশে বর্ষার পানিতে বেড়জাল ফেলে টান দিলে জালে তার মৃতদেহ উঠে আসে।

সরাইল থানার পুলিশ উপ-পরিদর্শক বাবুল হোসেন বলেন, কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ইজাজুলের মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights