বাঘাবাড়ী অয়েল ডিপোতে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপোতে থাকা একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে এ ঘটনা ঘটে।

লরির ব্যাটারি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পরপর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights