নাইজারে অস্থিরতার সুযোগ নিচ্ছে ওয়াগনার: ব্লিনকেন

অনলাইন ডেস্ক

রাশিয়ার ওয়াগনার বাহিনী আফ্রিকার দেশ নাইজারের অস্থিরতার সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

বিবিসিকে ব্লিনকেনকে বলেছেন,‌ ‘নাইজারে যা ঘটেছে বা চলছে সেখানে রাশিয়া বা ওয়ানগানের হাত আছে আমি এমনটা মনে করি না। কিন্তু… তারা এই ঘটনার ফায়দা ঘরে তোলার চেষ্টা করছে।’

সম্প্রতি নাইজারের ক্ষমতা কব্জাগত করেছে সামরিক সরকার। তারা এরই মধ্যে ওয়াগনার বাহিনীর সাহায্য প্রার্থনা করেছে। নাইজারের পাশের দেশ মালিতেই আছে ওয়াগনার বাহিনীর অবস্থান।
ব্লিনকেন বলেছেন, ‘সেসব এলাকায় ওয়াগনার বাহিনী গেছে, সেখানে তারা হত্যা, ধ্বংস ও শোষণ চালিয়েছে।’ ব্লিনকেনে মতে, ওয়াগনার অস্থিরতা কমায় না বরং অস্থিরতা আরো বাড়িয়ে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights