খুলনায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা এবং অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। বক্তৃতা করেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির ও সরদার মাহাবুবার রহমান।
খুলনা মহানগরসহ নয়টি উপজেলার ১১০ জন অসচ্ছল ও অসহায় নারীর মাঝে একটি করে সেলাই মেশিন এবং ৪০জন দুঃস্থ নারীর মাঝে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জনপ্রতি দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights