বিশ্বনাথে জমিসহ ঘর পাচ্ছে ৭১ ভূমিহীন পরিবার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৭১ পরিবারকে জমিসহ ঘর দেয়া হচ্ছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বিশ্বনাথ উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

বুধবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘরগুলো উদ্বোধন করবেন। ইউএনও জানান, মুজিববর্ষ উপলক্ষে এর আগে গৃহহীন ও ভূমিহীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। এসব আশ্রয়ণ প্রকল্পে পরিবার-পরিজন নিয়ে সুখে দিন কাটাচ্ছেন উপকারভোগীরা। ইতিমধ্যে ৩৭১টি পরিবারকে উপহারের ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। এসব ঘরে বিদ্যুৎ, রাস্তা, স্যানিটারি, পানিসহ সব সুবিধার ব্যবস্থা রয়েছে।
প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব সহ-সভাপতি কামাল মুন্না, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা সাদেক আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights