কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে ৬ জনের জেল-জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডল এলাকায় গাঁজা সেবনের দায়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছয় মাদকসেবীকে আটক করেছে। সেইসাথে তাদের প্রত্যেককে এক মাসের জেল ও ১০০ টাকা করে জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: মলিহা খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা ও সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলো উপজেলার গোরকমন্ডল গ্রামের নুর হোসেনের ছেলে আজিজুল হক (৩৫), একই গ্রামের নুর জামালের ছেলে রশিদুল ইসলাম (২৬), আব্দুল মালেকের ছেলে জাহিদুল হক (২৬), চর গোরকমন্ডল গ্রামের কেতাব আলীর ছেলে নুরনবী মিয়া(২৩), একই গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে মোগল বাউল (৫৫) এবং উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যোতিন্দ্র নারায়ণ গ্রামের আব্দুল কাদেরের ছেলে মুকুল মিয়া (৪১)।
এ সময় আব্দুস ছালামের বাড়িতে তল্লাশি করে আড়াই কেজি গাঁজা জব্দ করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক তরুণ কুমার বাদী হয়ে তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক তরুন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights