রাজধানীতে দুই মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০০ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ। গ্রেফতাররা হলেন আব্দুল মজিদ ও কালু মিয়া।

বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।

আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন।
তিনি গণমাধ্যমে জানান, যাত্রাবাড়ীর শনির আখড়ার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে কয়েকজন লোক গাঁজা বিক্রির উদ্দেশে কাভার্ডভ্যানসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই জায়গায় অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান নিয়ে পালানোর সময় মজিদ ও কালুকে গ্রেফতার করা হয়। পরে কাভার্ডভ্যান তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত হওয়ায় কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights