ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে চার ছিনতাইকারী আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চার ছিনতাইকারীকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিমপাশ থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কাউসার (১৯), সাগর হোসেন (১৯), আব্দুর রহমান (১৯) এবং মিলন (১৯)।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই করে আসছিল। শুক্রবার রাতে দুই কিশোরের কাছে থেকে ছিনতাই করার সময় অভিযান চালানো হয়। এ সময় তাদেরকে হাতেনাতে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি ছিনতাইয়ের মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights