মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত নিহাজ উদ্দিন (১৪) উপজেলার হাতিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের তোতারগো বাড়ির দিদার উদ্দিনের ছেলে।

শনিবার সকালে উপজেলার হাতিয়া পৌরসভার আহমদ মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহাজ স্থানীয় আহমদ মিয়া বাজার নূরানী হেফজ মাদ্রাসার ছাত্র ছিল। শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। নয়টার দিকে মাদ্রাসা ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় নিহাজ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই মরদেহ নিহতের স্বজনেরা বাড়ি নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights