সরাইলে হত্যা মামলায় গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাফিজ উদ্দিন (৪৭) হত্যা মামলার আসামি তিন ভাইকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার সন্ধ্যায় র‌্যাব ওই তিন আসামিকে সরাইল থানায় হস্তান্তর করেন।

শনিবার বিকালে গ্রেপ্তারকৃত তিন ভাইকে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা বাবুল হোসেন।
গ্রেপ্তারকৃত হলেন, মৃত আমিন মিয়ার ছেলে রায়হান (২৫), সাইফুল (২৭) এবং তফসির (৩০)। ময়মনসিংহ জেলার ভালুকা ও নেত্রকোনা জেলার দুর্গাপুর থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-৯।

উল্লেখ্য, গত ৯ মে উপজেলার হরিপুর গ্রামের হরিপুর গ্রামে মুদি দোকানে চুরি নিয়ে সালিশের জেরে ৪ আগস্ট বিকেলে হাফিজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী শাহানা আক্তার পরদিন ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights