স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগর উপজেলার পশ্চিম কালাইকোনা গ্রামে ঘরে ডোকে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। তাদের দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে। ঘাতক স্বামীকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩ বছর পূর্বে পারিবারিকভাবে মৃত কামিল মিয়ার মেয়ে শারমিন বেগম এর সাথে পার্শ্ববর্তী একই ইউনিয়নের আদমপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে শাকিল মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। ইতিপূর্বে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় মুরব্বিরা একাধিকবার সমাধান করে দিয়েছেন। তারপরও তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। এমতাবস্থায় গত কুরবানীর ঈদের পূর্বে শারমিন বাবার বাড়ি এসে আটকা পড়ে। রবিবার সকালে স্বামী ও শ্বশুর ফারুক মিয়া শারমিনের বাবার বাড়িতে আসেন। দিনমজুর মা তাদেরকে ঘরে রেখে কাজের জন্য বাহিরে যান। এক পর্যায়ে স্বামী শাকিল মিয়া ও শশুর ফারুক মিয়া শারমিনকে হত্যা করে পালিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, দীর্ঘদিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। আমিও একাধিকবার সমাধান করেছি। রাজনগর থানার অফিসার ইানচার্জ বিণয় ভুষণ রায় বলেন, ঘটনার পর স্বামীকে আটক করা হয়েছে। শারমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights