সিংড়ায় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে কবি আফছার আলী সরদার রচিত পানসি নাও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। পরে আলোচনা সভা, লেখকদের অংশগ্রহণে কবিতা পাঠের আসর ও কবি সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টায় সিংড়া মডেল প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতির পরিষদ এবং সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ, গাঙ্চিল সাহিত্য পরিষদের সভাপতি কবি রুস্তম আলী মোল্লা, নাটোর জজকোটের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এডভোকেট বাকী বিল্লাহ। এর আগে কবি আবুল হোসেন ও কবি আফছার আলী সরদারকে সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights