সীমান্তে বন্দুক চালানো শিখলেন কিয়ারা, কিসের প্রস্তুতি নিচ্ছেন?

অনলাইন ডেস্ক

বলিউডে সাম্প্রতিককালের অন্যতম জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী কিয়ারা আদভানি। বলিউডে নজরে এসেছিলেন ‘কবির সিং’ ছবির মাধ্যমে। তারপরে গত কয়েক বছরে ‘লাস্ট স্টোরিজ’, ‘গিল্টি’, ‘শেরশাহ’, ‘ভুল ভুলাইয়া ২’ ‘জুগ জুগ জিয়ো’, ‘সত্যপ্রেম কি কথা’র মতো ছবি ও সিরিজে অভিনয় করে বলিউড অভিনেত্রীদের তালিকার প্রথম দিকে উঠে এসেছেন কিয়ারা।

পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। চলতি বছরেই প্রেমের মাসে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কিয়ারা।

পরের ছবির কাজ ছাড়াও আপাতত একাধিক শুট নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। তার মধ্যেই সময় বের করে আটারি-ওয়াঘা সীমান্তে গেলেন তিনি। সেখানে গিয়ে ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটালেন, শিখলেন বন্দুক চালানোও। জওয়ানদের সঙ্গে দড়ি টানাটানি খেলাতেও মাতলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
সামনেই ভারতের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষেই আটারি-ওয়াঘা সীমান্তে গিয়ে হাজির হয়েছিলেন কিয়ারা। তার উপরে ‘শেরশাহ’-এর মতো ছবিতে কাজ করার পরে ভারতীয় সেনা জওয়ান ও তাদের জীবনযাপনের প্রতি শ্রদ্ধা আরও বেড়েছে অভিনেত্রীর। ওয়াঘা সীমান্তে গিয়ে তাদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের থেকে রীতিমতো ট্রেনিংও নিলেন কিয়ারা। বন্দুক চালানো, একাধিক বাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছে যাওয়ার মতো কাজেও হাত পাকালেন তিনি। সঙ্গে বলিউডি ধাঁচে মনোরঞ্জন তো আছেই। সব শেষে জওয়ানদের সঙ্গে জাতীয় পতাকা হাতেও দেখা গেল তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে কিয়ারার সেই ছবি।

পেশাগত জীবনে অন্যতম সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কিয়ারা। জানা গেছে, ‘ডন ৩’ ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে তাকে। শোনা গিয়েছিল, ছবিতে রোমার চরিত্রের জন্য ভাবা হয়েছিল তাকে। তবে এখন খবর, নতুন ‘ডন ৩’ ছবির জন্য নাকি নতুন করে ভাবা হচ্ছে সব চরিত্রকে। রোমা চরিত্র যে থাকবেই আগামী ছবিতে, তার কোনও নিশ্চয়তা নেই। এক যুগের বিরতির পর নতুন আঙ্গিকে ‘ডন’ ও সেই ব্রহ্মাণ্ডকে সাজাতে চান ফারহান। সেই ভাবনার সঙ্গে তাল মিলিয়ে নতুন ছকে ফেলা হচ্ছে ছবির চরিত্রগুলোকেও। তাই রোমা চরিত্রে নয়, অন্য এক চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। শোনা যাচ্ছে, কিয়ারার এই চরিত্র নাকি আদতে খলনায়িকার চরিত্র। যদিও কিয়ারাকে নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি এক্সেল এন্টারটেনমেন্টের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights