জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

দিনাজপুর প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরে শিশুদের চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক রচনা লিখন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা ও দোয়া মাহফিল শেষে শিশুদের চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক রচনা লিখন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সোমবার দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী পৃথিলা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার লিছা রিছিল, দিনাজপুর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. গোলাম রসুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights