শোক দিবসে জবি ছাত্রলীগ নেতা পরাগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
জবি প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পরাগ হোসাইন এই উদ্যোগ গ্রহণ করেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে পুরান ঢাকার গেন্ডারিয়ার হাবিব্বিয়া মসজিদে কুরআনের হাফেজদের সাথে নিয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিপথগামী সেনা সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের শিকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিতদের মধ্যে তোবারক বিতরণ করা হয়। এসময় প্রায় ৩০ জন কুরআনের হাফেজসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি পরাগ হোসাইন বলেন, ‘স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিল এদেশের মানুষের জন্য উৎসর্গকৃত। মরে অমর হবেন বলেই তিনি জন্মেছিলেন। তাহার পাহারসম কঠিন ব্যক্তিত্ব, তেজস্বী চরিত্র, অদম্য সাহস বাঙালি জাতিকে অনুপ্রানিত করেছিল।
যার প্রেক্ষিতে বাঙালি জাতি তারই নেতৃত্বে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনে। আমরা স্বাধীন জাতি হিসেবে পরিচিত লাভ করেছি।তারই স্মরণে আজকের প্রয়াণ দিবসে তার আত্মার শান্তি কামনায় ও ১৫ আগস্টের সকল শহীদের আত্মার শান্তি কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে কুরআনের পাখিদের নিয়ে দোয়া মাহফিল আয়োজন করা হয় ও তবারক বিতরণ করা হয়।
