রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি আরসার এক সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লক থেকে এই সন্ত্রাসীকে আটক করা হয়। আটক নুর হাকিম (২৭) ৮ নম্বর ক্যাম্পের ডি ব্লকের মো. তসমিরের ছেলে এবং আরসার শীর্ষ সন্ত্রাসীদের একজন।

এসব তথ্য নিশ্চিত করেছেন ১৪-এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ। তিনি জানান, নিয়মিত টহল দল একটি ওয়ান শুটার গান, ওয়্যারলেস চার্জার, এক রাউন্ড শর্টগানের গুলি সহ নুর হাকিমকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights