কালিয়াকৈরে জঙ্গিবাদ ও মৌলবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাস স্টেশন এলাকায় বৃহস্পতিবার বিকালে বিএনপি-জামায়াত জোটের প্রত্যক্ষ মদদে সংগঠিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে জঙ্গিবাদ ও মৌলবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে জঙ্গিবাদ ও মৌলবাদ বিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া। সমাবেশ অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম। সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি জসিম উদ্দিন, কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। জঙ্গিবাদ ও মৌলবাদবিরোধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি তালহা ইবনে ওলি, মৌচাক ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ইব্রাহিম, কালিয়াকৈর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিক, যুবলীগ নেতা আব্দুল মালেক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights