জানুয়ারি থেকে এ পর্যন্ত হাইতিতে সহিংসতায় ২৪০০ জনের বেশি নিহত

অনলাইন ডেস্ক

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাইতিতে সংঘবদ্ধ অপরাধীদের হামলায় ২,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার জাতিসংঘ বলেছে, ২০২৩ সালের শুরু থেকে হাইতিতে গ্যাং সহিংসতার মধ্যে সংঘবদ্ধ লোকদের আক্রমণে শত শত লোকের মৃত্যু হয়েছে।

এই সপ্তাহে হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে সংঘর্ষ চলার সময় ৩০ জন বাসিন্দা নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়।
জাতিসংঘের অধিকার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘এই বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্টের মধ্যে কমপক্ষে ২,৪৩৯ জন নিহত এবং আরও ৯০২ জন আহত হয়েছে।’

তিনি বলেন, এছাড়াও একই সময়ে ‘৯৫১ জনকে অপহরণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘২৪ এপ্রিল থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত স্থানীয় লোকজন ও সংক্ষুব্ধ গোষ্ঠী ৩৫০ জনেরও বেশি লোককে পিটিয়ে হত্যা করে। এদের মধ্যে ৩১০ জন ছিল অভিযুক্ত গ্যাং সদস্য এবং একজন পুলিশ অফিসার, বাকিরা সাধারণ জনগণ।

পোর্ট-অ-প্রিন্সের ক্যারেফোর-ফিউইলেসের আশপাশের বাড়িগুলোতে আগুন লাগানো হয়েছিল এবং হামলা চালানো হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাও মারা গেছেন।

সূত্র : ফ্রান্স২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights