টেকনাফের গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, গ্রেফতার ৬

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানা ও ডাকাত দলের আস্তানার সন্ধান পেয়েছে র‌্যাব ১৫। যেখানে রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার ভোর পর্যন্ত টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর পশ্চিমের গহীন পাহাড়ে চলে এ অভিযান।

অভিযানে গ্রেফতাররা হলেন, রঙ্গিখালী এলাকার গুরা মিয়ার ছেলে ফয়সাল উদ্দিন (৪০), পশ্চিম সাতঘরিয়াপাড়ার নজির আহমদের ছেলে মো. বদি আলম (৩৫), দক্ষিণ আলীখালীর জানে আলমের ছেলে মো. কবির আহামদ (৪৩), পশ্চিম সাতঘরিয়াপাড়ার বাছা মিয়ার ছেলে মো. সৈয়দ হোসেন (৩২), পূর্ব সাতঘরিয়াপাড়ার মৃত বনি আমিনের ছেলে মো. দেলোয়ার হোসন (৩৫), উলুছামারি কুনারপাড়ার জাহিদ হোসেনের ছেলে মো. মিজানুর রহমান (২৬)।
এসময় ২টি একনলা বড় বন্দুক, ৪টি এলজি, ১টি অর্ধনির্মিত এলজি, ৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, ১০ রাউন্ড রাইফেলের তাজা কার্তুজ, ১ টি ড্রিল মেশিন, ১ টি আগুন জ্বালানো মেশিন, ২ টি লেদ মেশিন, ২ টি বাটাল, ১ টি শান দেয়ার রেত, ২ টি লোহার পাইপ, ২টি প্লাস, ১টি কুপি বাতি এবং ৩টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৩ টায় কক্সবাজারস্থ র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী প্রেরিত এক বার্তা এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওই বার্তা বলা হয়েছে, র‌্যাবের একটি দল ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পাহাড়ে একটি ডাকাত দলের আস্তানা এবং অস্ত্র তৈরীর কারখানা আবিষ্কার করে। অভিযােগ ডাকাত দলের সদস্যরা র‌্যাবের উপর গুলি বর্ষণ করে এবং এদিক-ওদিক দৌড়ে পালিয়ে যেতে থাকে। এ সময় পলায়নকালে ধাওয়া করে ফয়সাল বাহিনীর মূলহোতা ফয়সালকে গ্রেফতার করা হয়। ফয়সালের দেয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র, সরঞ্জামন উদ্ধার করে অন্যাদের গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights