গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কলাপাড়ায় দোয়া ও আলোচনা সভা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান মহিব এমপি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ ড. শহীদুল ইসলাম বিশ্বাস প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেহ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights