গ্রেনেড হামলার প্রতিবাদে নিকলীতে মিছিল ও সমাবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের নিকলীতে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। সোমবার বিকালে এ কর্মসূচি পালিত হয়।

নিকলী সদর ঈদগাহে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন বাতেন।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল হক লিটন, কৃষি বিষয়ক সম্পাদক মো. আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল হক শান্তু, সাংগঠনিক সম্পাদক ও কারপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকি আমান খান, সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ। সমাবেশের আগে একটি মিছিল নিকলী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights