সিরাজগঞ্জে সুদ ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে র‌্যাব অভিযান চালিয়ে বাবু মন্ডল (৩২) নামে এক সুদ ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন চড়িয়া র‌্যাব-১২ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, রবিবার র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস দল উল্লাপাড়া উপজেলার মন্ডলজানি গ্রামের বিয়াবটতলা মোড়ে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত আইজিপি মো. মারুফ হোসেন বলেন, বাবু মন্ডল এলাকায় সুদ ব্যবসার আড়ালে সন্ত্রাসী কার্যকলাপ করে থাকেন। এলাকার লোকজনকে চড়া সুদে টাকা ধার দিয়ে সেই টাকা আদায়ের জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে লোকজনকে মারধর করে টাকা আদায় করেন তিনি। তাদের অত্যাচার থেকে স্থানীয় জনপ্রতিনিধিও রেহাই পায়নি।
তিনি বলেন, সম্প্রতি সুদের টাকা আদায়ে উল্লাপাড়ার শ্যামপুর গ্রামের এক যুবককে নির্মমভাবে পেটায় বাবু মন্ডলের সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এরই ধারাবাহিকতায় মামলায় বাবু মন্ডলকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights