নাটোরে অভিমানে কিশোরের আত্মহত্যা

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে তানভীর ইসলাম শুভ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সে গোপালপুর পৌরসভার মধুবাড়ি (ভাঙ্গাপাড়া) রব্বেল মন্ডলের ছেলে।

পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে তানভীর মায়ের সাথে খাবার নিয়ে ঝগড়া করে নিজ ঘরে দরজা দিয়ে শুয়ে পড়ে। পরে তার মা রাত ২টার সময় খাবার নিয়ে ছেলের ঘরে গিয়ে টিনের দরজা দিয়ে দেখে বাঁশের আড়ার সঙ্গে সে গলায় ফাঁস দিয়েছে। পরে লোকজন ডেকে ঘরের দরজা ভেঙে তানভীরের মরদেহ উদ্ধার করে। এবং স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে গোপালপুর পৌরসভার কাউন্সিলর আবু সুফিয়ান বলেন, তার মায়ের ওপর অভিমান ও তার বিরুদ্ধে মামলা থাকায় হতাশায় নিমজ্জিত হয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights