শাবিপ্রবির পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রতাপ চন্দ্র চৌধুরীকে সভাপতি ও মোতাহের হোসেন সোহেলকে সাধারণ সম্পাদক করে এই নতুন কমিটি গঠন করা হয়।

সোমবার পিএসএস অ্যালামনাই সাবেক সভাপতি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও সাবেক সাধারণ সম্পাদক ইমরান আহমেদ সাধারণ সভার সিদ্বান্ত মোতাবেক নতুন এই কমিটির অনুমোদন দেন।

প্রতাপ চন্দ্র চৌধুরী ও মোতাহের হোসেন সোহেলের নেতৃত্বাধীন পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন এই কমিটির কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন। সহ-সভাপতি, সহ-সম্পাদক, বিভিন্ন সম্পাদকীয় পদ এবং প্রাক্তন ব্যাচগুলোর প্রতিনিধি নিয়ে মোট ৭৭ জনের এই কমিটি গঠন করা হয়।
এর আগে ২৮ জুলাই দিনব্যাপী শাবিতে পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আলোচনা সভা শেষে অ্যালামনাইদের অংশগ্রহণে ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা হয়। এরপর স্মৃতিচারণ ও মুক্ত আলোচনা সভা হয়।

১৯৯১ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবার পর থেকে পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক এ্যাফেয়ার্স, পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক এডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল স্টাডিজ নামে বিভাগ থেকে ২৫টির বেশি ব্যাচের শিক্ষার্থী নানা কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। তাদের একত্রিত করে গঠিত এই পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights