শিশু-কিশোরদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে পরামর্শ সভা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বিভাগীয় পর্যায়ে শিশু এবং কিশোর-কিশোরীদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিভাগীয় কমিশনার কার্যালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বরিশাল সার্কিট হাউজে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এপিসি প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) এসএম লতিফ, বিভাগীয় স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, ইউনিসেফ বাংলাদেশের ফিল্ড অফিস প্রধান আনোয়ার হোসেন এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে কর্মশালার উপরে প্রকল্পের পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights