টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী শহরের আকুর-টাকুর পাড়া অবস্থিত ধলেশ্বরী হাসপাতালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের জেলা শাখার উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন বিভাগের সাতজন ডাক্তার পাঁচ শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্থবায়ন ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বাদল, সেক্রেটারী অ্যাডভোকেট লায়ন মনছুর আহমেদ বিপন প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টাঙ্গাইল ধলেশ্বরী হাসপাতালে ডিরেক্টর ব্যারিস্টার হাসনাত জামিল। মঙ্গলবার দিনব্যাপী অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের প্রতিদিন সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights