জাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাংবাদিককে পেটানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার দিবাগত রাতে হল প্রশাসনের জরুরি বৈঠকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ।

তদন্ত কমিটির প্রধান হিসেবে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ওয়ার্ডেন অধ্যাপক মো. এজহারুল ইসলাম। কমিটির অন্য দুই সদস্য হলেন-হলের ওয়ার্ডেন পলাশ সাহা এবং সহকারী আবাসিক শিক্ষক আ জ ম উমর ফরুক সিদ্দিকী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘হল প্রশাসনের সাথে কথা বলেছি। সাংবাদিককে মারধরের ঘটনা দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছি। এ ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।’

এর আগে, গত রবিবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গেস্টরুমের ভিডিও করার সন্দেহে হলের মাঠে গিয়ে বার্তা সংস্থা ইউএনবি’র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ আল মামুনকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights