আইভী রহমানের মৃত্যুবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে বনানী কবরস্থানে তার সমাধিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি। শ্রদ্ধা নিবেদন শেষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন যুবলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত “সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী” সমাবেশে বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদপুষ্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকের দল বর্বরোচিত গ্রেনেড হামলা চালায় ও নির্বিচারে গুলি বর্ষণ করে। এই নারকীয় গ্রেনেড হামলায় বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বিশিষ্ট নারী নেত্রী বেগম আইভী রহমান গুরুতরভাবে আহত হন। অবশেষে ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights