নিজের জন্মদিনে ছেলের বাবা হলেন শান্ত

অনলাইন ডেস্ক
নাজমুল হোসেন শান্ত দিন দুয়েক পড়েই খেলতে যাবেন এশিয়া কাপে। এর আগে সুুসংবাদ পেলেন তিনি।

ছেলে সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের অন্যতম এই ব্যাটার। ফেসবুকে পোস্ট করে সন্তানের কথা নিজেই জানিয়েছেন তিনি।

শান্ত লিখেছেন, ‘আজকে সকালে আমি ছেলে সন্তানের বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ। মা এবং সন্তান দুজনেই ভালো আছে। আমার পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন।’
গত ১৬ আগস্ট স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে বাবা হওয়ায় বিয়ষটি জানান শান্ত। স্ত্রী রত্নার বেবি বাম্পের ছবি দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সাবরিন সুলতানা রত্নাকে ২০২০ সালের জুনে বিয়ে করেন শান্ত। তাদের দুজনের বাড়িই রাজশাহীতে। বিয়ের তিন বছর পর সন্তানের বাবা-মা হলেন তারা।

উল্লেখ্য, ১৯৯৮ সালের এই দিনেই (২৫ আগস্ট) জন্ম হয়েছিল শান্তরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights