সাইফ আলি-পুত্রের ছবিতে দেখা যাবে কাজলকে

অনলাইন ডেস্ক
করণ জোহরের ধর্ম প্রডাকশনের নতুন ছবি ‘সরেজমিন’এ নায়ক হয়ে আসছেন সাইফ আলি খান-পুত্র ইব্রাহিম। যেটি পরিচালনা করছেন বোমান ইরানির পুত্র কায়োজে ইরানি। ছবিতে ইব্রাহিমের বিপরীতে কোনও নায়িকা নেই বলে শোনা যাচ্ছে। তবে গুরুত্বপূর্ণ একটি ক্যারেকটারে দেখা যাবে কাজলকে।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়ালম ছবি ‘হৃদয়ম’-এর আদলে সেনাবাহিনীর গল্প প্রেক্ষাপটে ছবির চিত্রনাট্য বেঁধেছেন নির্মাতা। করণ জোহর ইতোমধ্যেই এই সিনেমার জন্য কাজলের সঙ্গে যোগাযোগ করেছেন।

এর আগে সারা আলি খানও ভাই ইব্রাহিমের বলি-অভিষেক নিশ্চিত করেছিলেন। সাইফ-কন্যা জানান, তাঁর ভাই প্রথম ছবির শুটিং ‘সদ্য শেষ’ করেছেন। তবে বাকি আছে পোস্ট প্রোডাকশনের কাজ যা চলতি বছরের মধ্যেই হয়ে যাওয়ার কথা। যদিও নির্মাতারা এখনও মুক্তির তারিখ ঘোষণা করেননি।
উল্লেখ্য, এর আগে করণ জোহরের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডের মতো তারকাদের। এবার পালা সাইফ আলী খান ও অমৃতা সিং-এর ছেলে ইব্রাহিম আলী খানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights