চলমান আন্দোলন কেউ বন্ধ করতে পারবে না : গয়েশ্বর

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের চলমান আন্দোলন কেউ বন্ধ করতে পারবে না। মৃত্যুর জন্য চিন্তা করি না। মরণের জন্য যখন রাস্তায় নেমেছি তখন কিসের ভয়।

শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, চোর-ডাকাত ধরা হচ্ছে আপনাদের কাজ। তাদের পাহারা দেওয়ার দায়িত্ব আপনাদের নয়।

গত ২৬ জুলাই রাজধানীর ধোলাইখাল নিজের ওপর হামলার প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র বলেন, আমার ওপর সেই দিন তো বন্দুক ধরেছিলেন। বেঁচে আছি। গুলি করে কী আন্দোলন বন্ধ করতে পেরেছেন?
এদিন সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে নয়াপল্টন থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights