মালাইকাকে ছেড়ে কৌতুকাভিনেত্রীর প্রেমে অর্জুন, অবশেষে মুখ খুললেন কুশা

অনলাইন ডেস্ক

বিবাহবিচ্ছেদের পর ১১ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা আরোরা। দীর্ঘ পাঁচ বছর ধরে সম্পর্কে রয়েছেন বলিউডের এই দুই তারকা। বরাবরই তাদের সম্পর্ক নিয়ে বিশেষ কৌতুহূল অনুরাগীদের। তবে হঠাৎই গুঞ্জন, সম্পর্কে নাকি চিড় ধরেছে অর্জুন-মালাইকার।

শোনা যাচ্ছিল, সামাজিক যোগাযোগমাধ্যম প্রভাবী তথা কৌতুকাভিনেত্রী কুশা কপিলার সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি সম্পর্কে ভাঙন ধরেছে তাদের। করন জোহরের পার্টি থেকেই নাকি বন্ধুত্ব গভীর হয় কুশা-অর্জুনের। তার জেরেই নাকি মালাইকার সঙ্গে বিচ্ছেদ অর্জুনের!

এদিকে দিন কয়েক আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে কুশার। যার ফলে এই গুঞ্জনের পালে আর একটু বেশি বাতাস লেগেছে। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুলেলন কুশা।
যে অর্জুন সর্বক্ষণই প্রায় মালাইকার সঙ্গে ঘুরতেন, তিনি নাকি এখন একা একা ঘুরে বেড়াচ্ছেন। একাই ছবি দিচ্ছেন। আবার অন্যদিকে মালাইকাকেও দেখা গেছে একা পার্টি করতে। গায়ক এপি ধিলনের পার্টিতে একাই দেখা গেছে অভিনেত্রীকে। ব্যস, তাতেই অনেকে বলাবলি করতে শুরু করেন, তাদের সম্পর্কে নাকি চিড় ধরেছে। আর তার কারণ হলেন কুশা।

সম্প্রতি তাকে নিয়ে নিত্যনতুন যে সব খবর প্রকাশ্যে আসছে তা দেখে কুশা বলেন, “আমাকে নিয়ে রোজ এত নতুন গল্প! ভাগ্যিস আমার মা দেখেননি।”

অন্যদিকে, অর্জুন-মালাইকার ঘনিষ্ঠরা জানাচ্ছেন অন্য কথা। তাদের অন্দরের খবর, এই জল্পনা শুনে দু’জনেই খুব হাসাহাসি করেছেন। এ ধরনের আলোচনা তাদের দু’জনের কাছেই খুব হাস্যকর বলে মনে হয়েছে। তাই এখন আর এই বিষয় নিয়ে কোনও মন্তব্যই করতে চান না তারা। আপাতত নিজেদের কাজে মন দিতে চান অর্জুন এবং মালাইকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights