ভারত-পাকিস্তান দ্বৈরথ: যা বললেন ওয়াসিম আকরাম

অনলাইন ডেস্ক
গত এশিয়া কাপের ফাইনালেও যেতে পারেনি ভারত। পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলেছিল ফাইনাল। শেষ পর্যন্ত দুর্দান্ত খেলে শিরোপা নিজেদের করে নেয় শ্রীলঙ্কা।

সেই আসরে গ্রুপ পর্বে ভারতের কাছে হারে পাকিস্তান। অন্যদিকে সুপার ফোরে ভারতকে হারায় পাকিস্তান। সবমিলিয়ে ভারত-পাকিস্তান ফাইনালের স্বপ্নটাও পূরণ হয়নি। এ নিয়েই কথা বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম।

আকরাম বলেছেন, ‌‘গত আসরে ভবিষ্যত বাণী করেছিলাম ভারত বনাম পাকিস্তান ফাইনাল হবে। তবে শ্রীলঙ্কা ফাইনালে যায়। তিনটি দলই ছিল ভয়ংকর। তারা তিন দলই কাপ জিততে পারত। বাকি দলগুলোও ভালো খেলেছিল। তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কাই শিরোপাই জেতে। এমনকি ভারত ফাইনালেও যেতে পারেনি।’
আকরাম দুই দেশে রাজনৈতিক বৈরিতার প্রভাব খেলায় পড়ার বিষয়েও বলেন, ‘আমি সব সময় রাজনীতি ও খেলাকে আলাদা রাখতে চাই। মানুষে মানুষে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। অধিকাংশ পাকিস্তানি ও ভারতীয়রাই পরস্পরকে খুব শ্রদ্ধা করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights