এসএসসি কৃতি সংবর্ধনা ও বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখরিত স্টেম একাডেমি
রাজধানীর ডেমরাস্থ মাতুয়াইলে অবস্থিত স্টেম একাডেমি। এই দিনে প্রতিষ্ঠিত হওয়া এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সেবা দিয়ে যাচ্ছে। আর তারই নজির এবারের এসএসসি পরিক্ষার্থীদের ফলাফল।
২১ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উত্তির্ন হয় যার মধ্যে গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ১১ জন।
শিক্ষার্থীদের এই সাফল্যের কৃতি সংবর্ধনা ও একাডেমির বর্ষপূর্তি উপলক্ষে গতকাল আয়োজিত হয় এই অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন জনপ্রিয় ফাহাদ’স টিউটোরিয়াল এবং আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা ফাহাদ হোসাইন ও তার টিম মেম্বার। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাঝে তিনি ফাহাদ স্যার নামে খ্যাত।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, ‘ বর্তমানে আমাদের শিক্ষার্থীদের মাঝে গতানুগতিক কিছু চিন্তা ভাবনা কাজ করে। যখন কাওকে প্রশ্ন করা হয় ‘তোমার এইম ইন লাইফ কি?’ সাথে সাথেই তার হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার আর পাইলট হওয়ার কথা বলে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হও তাহলে অন্যান্য পেশায় কারা ঢুকবে। কারা সেই ক্ষেত্রগুলোতে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।” শিক্ষার্থীদের এই মানসিকতার জন্য তিনি অবিভাবকদের দায়ী করেন।
পাশাপাশি তিনি শিক্ষার্থীদেরকে তাদের সামনের পথ চলায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এবং বলেব তার অন্যান্য টিম মেম্বাররাও।
স্টেম একাডেমির এই অনন্য সাফল্যে আনন্দিত একাডেমির পরিচালক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
একাডেমির পরিচালক মো: সাজ্জাদ হোসাইন বলেন, ‘শিক্ষার্থীরা স্টেম একাডেমিকে ভালোবাসে তাই তারা আমাদের কাছে আসে। এবং আমরাও চেষ্টা করি তাদের আমাদের সর্বোচ্চ সেবাটা প্রদান করতে। আমরা তাদের জন্য নিশ্চিত করেছি ভালো মানের শিক্ষক এবং সর্বোত্তম পরিবেশ।”
কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী উম্মে হানী তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ স্টেম একাডেমি আমাদেরকে যেভাবে গাইড করেছে সেটা না পেলে হয়তো আমাদের এতো ভালো ফলাফল করা সম্ভব হতোনা। তাই স্টেম একাডেমির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্ত স্টেম একাডেমির ও অন্যান্য শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন একাডেমির ইংরেজি শিক্ষক জুনায়েদ মাসুদ স্যার এবং জাফর আহমেদ স্যার। এবং তাদের গলায় মেডেল পরিয়ে দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটার মাধ্যমে শুরু করা হয়। সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত জন্য কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করে তাদের পুরস্কৃত করা হয়। পরবর্তীতে একাডেমির শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন এবং সর্বশেষ সবাইকে স্টেম একাডেমি লোগোযুক্ত ঘড়ি এবং কলম উপহার দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
