বাংলাদেশ-শ্রীলঙ্কার ভ্রাতৃত্ব বেশ ভালো: শানাকা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট দ্বৈরথ যেন এখন অনেকটা যুদ্ধের দামামার মতো। দুই দলের মাঠের লড়াই যেমন জমে, তেমন জমে উদযাপন উত্তেজনাও। নিদাহাস ট্রফির সেই নাগিন ড্যান্স থেকে যার শুরু।

তবে এবার সেই উত্তেজনার লাগাম টানতে চাইলেন লঙ্কান কাপ্তান দাসুন শানাকা। তিনি বলেছেন, ‘দুই দলের সম্পর্ক দারুণ। আমরা বাইরের (দর্শক) উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারি না। এটা ভালো ভ্রাতৃত্ব। আমাদের সেই শ্রদ্ধাবোধ আছে।’

২০১৮ সালের নিদাহাস ট্রফিতে নাগিন নাচের উত্থান। আবিষ্কারক বাংলাদেশের স্পিনার নাজমুল ইসলাম অপু। সেই সর্প নৃত্যই দুই দলের মধ্যে একটা অন্যরকম বৈরিতা দেখা যায়।
২০২২ সালের এশিয়া কাপেও নাগিন নাচের প্রভাব ছিল স্পষ্ট। বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর চামিকা করুণারত্নের ফের নাগিন সেলিব্রেশন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights