বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে আল আরাফাহ ইসলামী ব্যাংক লি: এর বৃক্ষরোপন কর্মসূচি পালন

কালিয়াকৈর(গাজীপুর) ব্যুরো :

গতকাল সকালে আল আরাফাহ ইসলামী ব্যাংক লি: কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া শাখার উদ্যোগে জাতির পিতার ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় হাবেজ উদ্দিন সরকার কলেজ প্রাঙ্গনে ফলজ ও বনজ, বিভিন্ন প্রজাতির গাছ রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আরাফাহ ইসলামী ব্যাংকের ফুলবাড়িয়া শাখা ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম এবং অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক
এ সময় ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রতি বছরের ন্যায় এ বছরও একযোগে ফুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে উক্ত ব্যাংকের সৌজন্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অত্র ব্যাংকের শাখার গ্রাহক ও স্থানীয় এলাকাবাসীদের মাঝেও গাছের চারা বিতরন করা হয়।
উল্লেখ্য আল আরাফাহ ইসলামী ব্যাংক লি: প্রতিবছরই বর্ষাকালে বৃক্ষরোপণ কর্মসূচি দেশব্যাপী পালন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights