প্রতিপক্ষ ভারত; ‘বাড়তি চাপ’ নেই পাকিস্তানের

অনলাইন ডেস্ক

এশিয়া কাপে আজ আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এই ম্যাচে নজর থাকবে বাবর আজম ও বিরাট কোহলির দিকে। ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সংবাদ সম্মেলনেও আসে কোহলির সঙ্গে তার দ্বৈরথ নিয়ে প্রশ্ন। কিন্তু ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে এক নম্বরে থাকা এই ব্যাটার বলছেন, কোহলির জন্য তার কেবল সম্মানই আছে।

তিনি বলেন, ‘বিরাট কোহলির জন্য আমার কেবল সম্মানই আছে। সে আমার বড় আর আমি সবসময়ই তাকে সম্মান করি। যখন আমি খেলা শুরু করেছি, তখন তার সঙ্গে কথা বলেছি আর সাহায্য পেয়েছি। আমি জানি না বাইরের মানুষরা কী নিয়ে কথা বলছে আর সেসব ছড়িয়ে দিচ্ছে।’

তিনি বলেন, ‘এখানে বাড়তি কোনো চাপ নেই। হ্যাঁ, ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই বেশি ইন্টেনসিটিতে হয় কিন্তু আমাদের অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমাদের কেবল নিজেদের শক্তির জায়গায় মন দিয়ে ভালো করতে হবে।’
শ্রীলঙ্কার ক্যান্ডিতে হবে ম্যাচটি। দেশটিতে খেলার অভিজ্ঞতা কাজে আসার আশা করছেন বাবর, ‘আমরা এখানে জুলাই থেকে আছি, টেস্ট ম্যাচ খেলেছি, এরপর এলপিএল, তারপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে। আশা করি এটা আমাদের আগামীকাল (আজ) সাহায্য করবে ভারতের সঙ্গে ম্যাচে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights