কালীগঞ্জে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (০৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী ও ইউপি সদস্য চান্নুর সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। সোমবার সকালে রামচন্দ্রপুর বাজারে আহম্মদ আলী বিশ্বাসের এক সমর্থককে মারধর করে চান্নু মেম্বর ও তার সমর্থকরা। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ২ জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights