ইউক্রেনের পাঁচ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

অনলাইন ডেস্ক

ইউক্রেনের অন্তত পাঁচটি সামরিক ড্রোন রাশিয়ার ভূখণ্ডে ভূপাতিত করা হয়েছে। এরমধ্যে দু’টি ড্রোন ব্রিয়ানস্ক শহরের গুলি করে ভূপাতিত করা হয়েছে। দু’টিকে ভূপাতিত করা হয়েছে রোস্তভ অঞ্চলে। আরেকটি ড্রোন রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ভূপাতিত করা হয় বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

এই ঘটনায় একজন আহত হয়েছে। এছাড়াও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বেশ কয়েকটি গাড়ি। বৃহস্পতিবার ভোরে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার সময় রোস্তভ অন ডন এলাকায় আছড়ে পড়ে।

এতে ওই এলাকায় একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। আর দ্বিতীয় ড্রোনটি শহরের বাইরে ভূপাতিত করা হয়েছে।
ব্রিয়ানস্ক শহরে ভূপাতিত হওয়া ড্রোনে কারো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। আর মস্কো কর্তৃপক্ষও জানিয়েছে, ড্রোন ভূপাতিত হলেও সেখানে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights